জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম নগর জাপার সভাপতি আবু তাহের বলেছেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ইতিহাসে উপজেলা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৮২ সালে ২৩ অক্টোবর তৎকালীন মহামান্য রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার মধ্যে দিয়ে স্থানীয় পর্যায়ে প্রশাসন, উন্নয়ন ও জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ছিল একটি উল্লেখযোগ্য মহা উদ্যোগ।
উপজেলা ব্যবস্থার মূল দর্শন ছিল–ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং তৃণমূলের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা। আজও আমাদের প্রত্যাশা–উপজেলা পরিষদ হোক কার্যকর ও জনকল্যাণমুখী। স্থানীয় উন্নয়নে জনগণের মতামত প্রাধান্য পাক। উপজেলা দিবসের চেতনা হোক–জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্রের বিকাশ এবং বৈষম্যহীন উন্নয়ন। পল্লীবন্ধু এরশাদের প্রবর্তিত উপজেলা ব্যবস্থার ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে আসুন, আমরা
তৃণমূলের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হই।
গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাপার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগর জাপার যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) কে.এম. আবছার উদ্দিন রনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাপার চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, রোটারিয়ান এম.এ. মতিন, নাছির উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম. শফিউল আজম চৌধুরী লিটন, নগর জাপার যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বাবুল আহমদ, এস.এম. সাইফুল্লাহ সাইফু, নিজাম উদ্দিন জ্যাকী, জহুর উদ্দিন জহির, নগর যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. কায়সার হামিদ মুন্না, এম. আজগর আলী, নুর আহমদ মিটু, হাফিজুর রহমান, এনামুল হক রাশেদ, মো. মামুন, কাজী প্রিয়া আক্তার মুক্তা, জান্নাতুল ফেরদৌস, শরিফুল মোল্লা নিরব, মাঈনুদ্দিন রায়হান মো. আরমান মিয়া, ফয়েজ আহমদ, মো. সেলিম উদ্দিন, ফিরোজ আলম খোকন, মো. হোসেন বাচ্চু,
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যদি প্রতিহিংসার রাজনীতি না থাকতো তাহলে আজ উপজেলা দিবস সরকারিভাবে পালন হতো। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হতো, সব রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতো। প্রেস বিজ্ঞপ্তি।












