চট্টগ্রাম থেকে প্রকাশিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা আজাদী আমাদের প্রতিদিনকার আধুনিক তথ্যবহুল সংবাদ লাভের অন্যতম একটি মাধ্যম। দেশ বিদেশের সবখানে এখন আজাদীর প্রচারণা ব্যাপক সমাদৃত। পত্রিকাটির বর্তমান প্রচার প্রচারণা সংবাদ উপস্থাপন, বিভাগীয় আয়োজন অনেক তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয়। আর তো আছেই ঝকঝকে মুদ্রণ ও ছবি। আর প্রতিদিনকার রাশিফলে একবার তো চোখ বুলাতেই হয়। নতুন সংযোজন ‘সৃজনে আনন্দে’ কলামে অনেক নতুন পুরাতন লেখকের লেখনীর প্রকাশ আজাদীর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে বিনোদন শিরোনামে নিত্য নতুন শিল্পী কলা কুশলীদের আনুষ্ঠানিক সংবাদ প্রচারণা নি:সন্দেহে অনুপ্রেরণা যোগায় বলে মনে করি। তথ্য কণিকা, এই দিনে কোথায় কী ঘটল সহজেই একটা ধারণা লাভের সহজ মাধ্যম আজাদী। দেশ হতে দেশান্তরে কিংবা স্বনামধন্য লেখকদের নিয়মিত বিষয় ভিত্তিক কলাম পড়তে ভালোই লাগে। আজাদী লেখক সৃষ্টিতে অনেক ধাপ এগিয়ে আছে। মান সম্মত এই বাংলা দৈনিকের প্রতি পাঠকদের আস্থা, ভালোবাসা, বিশ্বাস অপরিসীম। চট্টগ্রামবাসীর মুখপত্র হিসেবে আজাদী সুনামে ও স্বনামে আরও অনেকদূর এগিয়ে যাক এই কামনা করি। আজাদীর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।












