বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীবাসীর পাশে লায়ন্স ইন্টারন্যাশনাল

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীবাসীর পাশে দাঁড়িয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪। বাঁশখালীর ৮০০ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে শুকনো খাবার, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী। এ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪এর রিলিফ কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন মো. মোস্তাক হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট এম. নুরুল ইসলাম, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আলমগীর হোসেন, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার (এডমিন) লায়ন জাহানারা বেগম, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন অঞ্জন শেখর দাস, রিজিয়ন চেয়ারপার্সন১ সাব্বির আহমেদ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন মো. লোকমান হোসেন লিটন এবং কোচেয়ারপারসন লায়ন রাশেদা আক্তার মুন্নী প্রমুখ। বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং স্থানীয় রাজনৈতিক নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সার্বিক সহযোগিতা করেন। এছাড়া বাঁশখালী উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধমনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার