কক্সবাজারে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

কক্সবাজারে নানা আয়োজনে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে দিবসটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর কক্সবাজার বাস টার্মিনালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর বাস টার্মিনালে সচেতনতা মূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ।

এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদু ছাত্তার, কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানে আলম ভুইয়া, নিসচা জেলা সভাপতি জসিম উদ্দিন কিশোর, সাধারণ সম্পাদক হাকিম আলী, উপদেষ্টা নুরুল ইসলাম হেলালী, উপদেষ্টা মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহ সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি আমিরুল ইসলাম দুলু, সাংবাদিক শামসুল হক শারেক, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে বসতঘর
পরবর্তী নিবন্ধবন্ধু মহল মানবিক সংগঠনের আর্থিক নগদ সহায়তা প্রদান