মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল সোমবার পরিদর্শনকালে সিএমপি কমিশনারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি মনসুরাবাদ পুলিশ লাইন্সের মসজিদ, ৯ ইউনিট, ডিবি অফিস, বিশতলা আবাসিক ভবন এবং গভীর নলকূপ স্থাপনের স্থান পরিদর্শন করেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন, কল্যাণ ও কর্মপরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সিএমপি কমিশনার পুলিশ লাইন্সের সার্বিক পরিবেশ, অবকাঠামো ও ব্যবস্থাপনার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশ লাইন্সের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ. উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহসিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











