পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সিজন–০১ গত শনিবার রাতে মাওয়া স্পোর্টস জোনে অনুষ্ঠিত হয়। পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পর্ষদের আয়োজনে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। ফুটবল ফেস্টিভ্যালে বিদ্যালয়ের ১৬টি ব্যাচ অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় ২০২০ ব্যাচ ও ২০২৫ ব্যাচ। এতে ২০২৫ ব্যাচকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথম সিজনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০২০ ব্যাচ। সমাপনী পর্বে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র জাবেরের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওয়া গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক মোহাম্মদ আলম ববি। বিশেষ অতিথি ছিলেন সেকান্দর আলম, শাখাওয়াত হোসেন খসরু, নিহার রঞ্জন দাস, মাসুদ কাদেরী, আলী হোসেন বাবু, মোরশেদ আলম, আসাদ রহমান, খোরশেদুল আলম, এরশাদ হোসেন ও আয়োজন কমিটির সোরাজ।











