৩৮নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর মহসিন কন্ট্রাকটার বাড়ী নিবাসী চিটাগং বিল্ডার্স সুপরিয়রের পরিচালক আলহাজ শওকতের সহধর্মিণী নাসরিন আক্তার (সুমি) গতকাল সকাল ৭টা ১৫ মিনিটের সময় মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ২ ছেলে, ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের শওকত আকবর, হাজি মোঃ আলী (মঈনু), মোঃ মহসিন মুরাদ, মুনজুর আলম (মঞ্জু) প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












