কাজী ইউসুফ আলী

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মুসলিম নিকাহ্‌ ও তালাক রেজিস্ট্রার আলহাজ্ব কাজী মাওলানা ইউসুফ আলী (৫৭) গতকাল রোববার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে মাগরিব আসকারাবাদ জামে মসজিদে ১ম জানাজা এবং রাত ১০ টায় সাতকানিয়া কাঞ্চনায় নিজ বাড়ির জামে মসজিদে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারঁ দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের নিকাহ্‌ ও তালাক রেজিস্ট্রার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্‌, লায়ন মুহাম্মদ এমরান, মুহাম্মদ আলী আছগর খাঁন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসরিন আক্তার
পরবর্তী নিবন্ধইসলামের মূলে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রেম