ইসলামের মূলে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রেম

ওমানে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনারে বক্তারা

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বাদে আসর হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সালতানাত অব ওমান ১৬৮নং নাখাল শাখার উদ্যোগে ওমানের রোস্তাক প্রদেশের সানাইয়াতে ‘নবী প্রেমের বহি:প্রকাশে সুন্নতের পূর্ণাঙ্গ অনুশীলনই কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের মূল শিক্ষা’ শীর্ষক এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামের মূলে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রেম। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মূল বুনিয়াদ হলো উম্মতে মুহাম্মদীর অন্তরে নূরে মোস্তফা প্রক্ষেপণের মাধ্যমে রহমাতুল্লিল আলামিন হযরত নবী করিমের (.) মুহাব্বত সৃষ্টি করে দেওয়া। হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বতের মূল বৈশিষ্ট্য হলো হায়াতুন্নবীর উপর দৈনিক এগারশত এগার বার দরূদ শরীফ পাঠ করা, মোরাকাবার শিক্ষা দেওয়া। হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু হুজুর পাক (.) এর পূর্ণ অনুসরণ, অনুকরণ এবং সন্তুষ্টির মধ্যে নিজে যেমন জীবন অতিবাহিত করেছেন, স্বীয় অনুসারীদের পরিচালনা করেছেন। নাখাল শাখার সভাপতি মুহাম্মদ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ১৬২নং আল সীব শাখার সভাপতি মৌলানা নেছার আহমদ, মৌলানা মুহাম্মদ মোকাররম মুনির ও মৌলানা মুহাম্মদ মঈনুদ্দিন। সেমিনারে প্রবাসী বাংলাদেশী, স্থানীয় আরবিসহ বিভিন্ন দেশের মুসলমানরা উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী ইউসুফ আলী
পরবর্তী নিবন্ধকক্সবাজার সুগন্ধা-কলাতলী সড়ক নির্মাণকাজ অনতিবিলম্বে শুরুর আহ্বান