কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট গতকাল ৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় স্থানীয় এটিচিউড কিং ১০ গোলে হানিফ মেম্বার স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাব্বির। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় নাহিদ। খেলা পরিচালনা করেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। খেলার ধারাভাষ্যে ছিলেন ওসমান গনি তনু। অনুষ্ঠানে অতিথি ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন সুমন, সদস্য সচিব মো. ইউসুফ, ইব্রাহিম হাবীব মিলু, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ নাসির ও কাজী মোশাররফ হোসেন। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ নাহিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. দিলদার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধগাঁজার গন্ধে খেলা থামালেন সাবালেঙ্কা
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস ক্লাবের সভাপতি হলেন ইসরাফিল খসরু