শুধুই আমার জন্যে

ইসমত আরা খানম কোহিনূর | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

একটি কুয়াশাভেজা

ঝিরঝিরে হিমেল সকাল,

একটি কাঁঠালচাঁপা রঙের

সোনালি স্নিগ্ধ বিকেল,

হৃদয়ের অতল গহীনে

লুকিয়ে রাখা কিছু অপূর্ণ স্বপ্ন,

মধ্যদুপুরে ছাদের কার্নিশে

দাঁড়কাকের একরাশ ক্লান্তি,

রাতদুপুরে ঝাঁ ঝাঁ ছুটে চলা

ট্রেনের কান ফাটানো শব্দ,

প্রিয়জনের জন্য অহর্নিশ

বুক ধকধক উদ্বেগ,

বইয়ের তাকে যত্নে গুছিয়ে রাখা

প্রিয় কবিতার বইটি,

ঘুটঘুটে অন্ধকার নির্ঘুম রাতের

এলোমেলো ভাবনা,

ধোঁয়াশাচ্ছন্ন সুদূর আগামীর

অহেতুক দুশ্চিন্তা,

এই সুন্দর মুহূর্তগুলো তোলা থাকুক,

একান্তই আমার জন্যে…

পূর্ববর্তী নিবন্ধজীবনানন্দ দাশ : রূপসী বাংলার কবি
পরবর্তী নিবন্ধদ্বিধাবোধ