নকআউট পর্ব শুরু আজ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল গোল্ডকাপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নকআউট পর্ব আজ শনিবার থেকে শুরু হচ্ছে। প্রথম রাউন্ডের ১২ গ্রুপের মোট ৪৮টি স্কুল দলের মধ্যে ৩২টি দল দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে অংশগ্রহণ করবে। আগের মতোই প্রতিদিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরুর পূর্বে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ স্কুল সমূহের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টের সকল নিয়মনীতি মেনে দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সকল দলের শিক্ষকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান, খেলা পরিচালনা কমিটির কর্মকতা ইসমাইল বালি ও মামুন উদ্দিন মামুন। সভায় উপস্থিত অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও প্রতিনিধিরা টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। শনিবারের খেলা : সকাল ৯টায় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে হালিশহর মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। সকাল ১০টায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ। দুপুর ২টা ১৫ মিনিটে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ বনাম সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। বিকেল ৩টা ১৫ মিনিটে হাতে খড়ি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের মুখোমুখি হবে চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধচোট পেয়ে পালমেইরাসের মাঠের সমালোচনায় নেইমার
পরবর্তী নিবন্ধভারত ম্যাচের আগে জোন্সকে ছাঁটাই করল বাফুফে