কাপ্তাই উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাইয়ে আন্তঃস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন আন্তঃস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী স্টেডিয়ামে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা ও কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা ও শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

পূর্ববর্তী নিবন্ধঅ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু
পরবর্তী নিবন্ধআশা জাগিয়ে চীনের বিপক্ষে হারল বাংলাদেশ