প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) ইহজগতে আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে দুবাই প্রবাসী আশেকে রাসূল (সা.) সংঘের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ তথা ১৪৫৬তম সৌরবার্ষিক আবির্ভাব দিবস।
এ উপলক্ষে ২৯শে আগস্ট দুবাইয়ের আল লিছাইলিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল জিকির আযকার, সালাতু সালাম, আলোচনা সভা ও তাবারুক বিতরণ। এতে বাংলাদেশের বিভিন্ন জেলা–উপজেলার রেমিটেন্স যোদ্ধা এবং মাইজাভান্ডার ও বিভিন্ন তরিকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মোনাফ সওদাগর। বক্তব্য রাখেন গাউসুল আজম মাইজভান্ডার শাহ এমদাদিয়া দুবাই লিছাইল শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, মাইজভান্ডার গাউছিয়া হক কমিটি দুবাই লিছাইলি শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, আলহাজ্ব মোহাম্মদ এ ভারত হোসেন, আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মনাব সওদাগর, মোহাম্মদ সালেজফুর, মোহাম্মদ ওসমান গনি সুমন, প্রবাসী মোহাম্মদ রাশেদ, রাতআপ দুবাই শাখার সভাপতি মোহাম্মদ তোহিদ, মাওলানা মোহাম্মদ আকবর, শাহজাদা মোহাম্মদ মহিউদ্দিন। এতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ রানা। উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ ওয়াহিদুল আলম, মোহাম্মদ আজম খান, মোঃ সোহেল, মোহাম্মদ মুরাদ, মোঃ সারওয়ার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ গফুর প্রমুখ। এতে বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও সুন্নাহ তার শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সর্বদা অনুসরণীয়। পরিশেষে সমন্বিত দরুদ–ক্বিয়াম ও অনুষ্ঠানের সভাপতি ইয়াকুব আলীর মোনাজাতের মধ্যদিয়ে দিনের আয়োজন শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।











