আল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম জলুসপূর্ব এক সমাবেশে বলেছেন– ঈদে মিলাদুন্নবী (দ.) সামাাজিক জীবনে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় মানুষকে উজ্জীবীত করে। আল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার ব্যবস্থাপনায় ২৫ আগস্ট এক বর্ণাঢ্য জুলুছ অনুষ্ঠিত হয়। মদারাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের ছদারতে অনুষ্ঠিত জুলুসটি এলাকার মুরুব্বিদের কবর জিয়ারতের মাধ্যমে সফর আলী মুন্সী চৌধুরী জামে মসজিদের সম্মুখস্থ ময়দান থেকে শুরু হয়ে পশ্চিম আজিমপুরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা ময়দানে এসে শেষ হয়। জুলুসে এলাকার সর্বস্তরের ধর্মানুরাগী মানুষ অংশগ্রহণ করে। মাদরাসার সুপার মাওলানা সোলায়মান আনসারীর উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মাওলানা মোঃ আবছার উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মোহাম্মদ সেকান্দর বাদশা, মাওলানা মো শায়ের আমিন, আবদুল্লাহ মোহাম্মদ ইমরান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আশরাফ আলী চৌধুরী আশিক, মোঃ রাসেল চৌধুরী, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোঃ ফজল আহমদ, মোঃ জামাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।











