এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদরাসার এবারের দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসার সিনিয়র সহসভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় ৩১ আগস্ট মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল কাদের রিয়াদি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বশর আবু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, মোঃ জসিম উদ্দিন, মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা দিদার রশিদ, . মাওলানা মোজাফফর নদভী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন, মাস্টার যাইনুল মোস্তফা, মাস্টার ফয়সাল উদ্দিন রানা, মাস্টার শোয়াইব উল্লাহ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা তৈয়ব, মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা ইলিয়াছ, মিসেস আসমাউল হুসনা, মরিয়ম আক্তার, আসফিয়া সুলতানা, তাসনিফ নূরুল রণি প্রমুখ।

অনুষ্ঠানে আবুল বশর আবু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। পরে সীরাত অলিম্পিয়াড এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধদুবাই প্রবাসী আশেকে রাসূল (সা.) সংঘের নবী দিবস উদযাপন