চট্টগ্রামের নাট্য–সংগঠন অ্যাভাঁগার্ডের নিয়মিত প্রযোজনার ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আজ শুক্রবার বিকেল ৪.১৫টায় ও সন্ধ্যে ৭.১৫টায় ‘ফায়ার’ ও আগামীকাল শনিবার সন্ধ্যে ৭.১৫টায় মঞ্চস্থ হবে নাটক ‘টেকনিক্যাল প্রবলেম’। সম্পূর্ণ ইংরেজি ভাষার নাটক ‘ফায়ার’। প্রকৃতি ধ্বংস, পরিবেশগত বিপর্যয়, মানবিক সংকট ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত নাটকটির পাণ্ডুলিপি লিখেছেন সুমন টিংকু। পরিকল্পনা ও নির্দেশনায় শামসুল কবির লিটন। অভিনয়ে রয়েছেন শামসুল কবির লিটন, সুমন টিংকু ও রহিমা খাতুন লুনা। টিকিট নাটক শুরুর পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।












