রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. রেজাউল করিমের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. এটিএম রেজাউল করিম বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যেন এই দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। ভবিষ্যতেও রাঙ্গুনিয়ার মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধমেরিন সিটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও সম্মাননা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফেসবুক-মেসেঞ্জার সক্রিয়তা, চট্টগ্রামে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার