গুমের মামলায় ফজলে করিমসহ দুজনের নামে প্রতিবেদনের সময় নির্ধারণ

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

২০১০ সালে চট্টগ্রামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুমসহ হত্যার অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। খবর বাংলানিউজের।

২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। গুমের পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলে করিম ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। পরে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। গত ১৯ এপ্রিল গুমের এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল২।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে ভবনে মশার লার্ভা, মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধজুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর