সিটি কর্পোরেশন, পাঁচলাইশ ও স্টার ক্লাবের জয়

চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, পাঁচলাইশ যুব সংঘ ও স্টার ক্লাব। শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের অনুশীলন মাঠে অনুষ্ঠিত ১ম ম্যাচে পাচলাইশ যুব সংঘ ৮৭ গোলে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ পাঁচলাইশ যুব সংঘের হাসানের পুরস্কার তুলে শতদল ক্লাবের সভাপতি আবদুল মোমেন বাবু। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহজেই ২২৪ গোলে শতদল ক্লাবকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ সিটি কর্পোরেশনের পরশের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। দিনের তৃতীয় খেলায় স্টার ক্লাব ৮৭ গোলে উল্লাসকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ স্টার ক্লাবের আদিত্যকে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ্‌ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে একতা সংঘের জয়
পরবর্তী নিবন্ধ৬৪ রানে গুটিয়েও কি টেস্ট জেতা সম্ভব?