চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বর্তমান সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই

গোলটেবিল বৈঠকে বক্তারা

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ‘বর্তমান সংকট উত্তরণের পথ ও ভবিষ্যৎ করণীয়’ র্শীষক গোলটেবিল বৈঠক সংগঠনের আহ্বায়ক অ্যাড. আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চবি হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইনউদ্দীন কাদেরী শওকত, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, প্রফেসর ডা. মাসুদ আহমেদ, প্রফেসর ডা. তুষার কান্তি বড়ুয়া, লায়ন ডা. দুলাল দাশ, অ্যাড. আবুল হাসান শাহাবুদ্দিন, তোফাজ্জল হোসেন, তাহের আহমদ, লায়ন শুভনাজ জেনিয়া, সনত কুমার বড়ুয়া, নাইমুল ইসলাম, মাহবুল আলম, ইনতেখাব উদ্দিন চৌধুরী, লায়ন নুর আহম্মদ পিন্টু, কাজী ইমাম উদ্দিদ, লায়ন স্বপন কুমার বিশ্বাস, লায়ন এরফান উদ্দিন খালেদ, মাহমুদুল হাসান, অ্যাড. আজম খান, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।

ঘোষণাপত্র পাঠ করেন আজীবন সদস্য সাইফুদ্দিন আহমেদ সাকী। দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল যেখানে ডায়াবেটিস রোগীদের আস্থার ঠিকানা হবার কথা সেখানে একটি সম্ভাবনাময় হাসপাতাল ধ্বংস হয়ে যাচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি ছাড়া এ সংকট উত্তরণ সম্ভব নয়। বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ডাক্তাররোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।

অধ্যাপক ড. সেলিম উদ্দিন বলেন, ২০১০ সালের পর হতে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সমস্ত হিসাব নিরীক্ষা করতে হবে। শিল্পপতি মাস্টার আবুল কাশেম বলেন, চট্টগ্রামের মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদগণকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে মামলাবাজদের হাত থেকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ ও এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভরতা কমানো জরুরি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা