ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’ এই স্লোগানকে সামনে রেখেই হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের ১১ জন এসএসসি পরীক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমপ্রতি কেন্দ্র মিলনায়তনে মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং সমাজসেবক মোহাম্মদ আইয়ুব। চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সুবিধাবঞ্চিত ১১ জন উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি। উপপরিচালক বলেন,প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ প্রত্যয়ের আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এই আয়োজনের মাধ্যমে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। একই দিনে আয়োজিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাকর্মচারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণে ‘শিশুর বিকল্প পরিচর্যা’ বিষয়ে সেশন পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেনকেন্দ্রের কর্মকর্তাকর্মচারীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের সর্বোত্তম সেবা প্রদান করে শিশু সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আয়োজনের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে সেমিনার