ওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, স্টার সিনেপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

নগরীর দুই নম্বর গেটের ফিনলে স্কয়ারে থাকা স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে গোপনে নারীর ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জিতু পাল। আনোয়ারা উপজেলার এ বাসিন্দা স্টার সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে কৌশলে নারীর ভিডিও ধারণ করেন। বিষয়টি নজরে পড়লে তাকে তাৎক্ষণিক ওই নারী ও অন্যান্য লোকজন মিলে আটক করে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিতু পালের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, মামলা দায়েরের পর আজকে (গতকাল) জিতু পালকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েলের বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগ, তদন্তে কমিটি
পরবর্তী নিবন্ধঝিরিতে গোসল করছিল স্বামী-স্ত্রী, বজ্রপাতে মৃত্যু