ঝিরিতে গোসল করছিল স্বামী-স্ত্রী, বজ্রপাতে মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে একসাথে স্বামীস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা (৫২)

গতকাল শনিবার রাত ৮টার দিকে মাইসছড়ি ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বামীস্ত্রী দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় তারা ঝিরিতে গোসল করছিল। বজ্রপাতের শিকার উচিংমং মারমা ও হ্লাপাই মারমা ঘটনাস্থলে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করার চেষ্টা করলেও দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় কার্বারী নয়ন কুমার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আকস্মিক ব্রজপাতে তাদের দুই জনের মৃত্যু হয়। তবে এ বিষয়ে জানতে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীকে একাধিক ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধওয়াশরুমে নারীর ভিডিও ধারণ, স্টার সিনেপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছে মার্কিন প্রতিনিধিদল