সাফিয়া খানম ফাউন্ডেশনের ফুটবল জার্সি বিতরণ

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

সাফিয়া খানম ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে ফুটবল জার্সি বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক, লেখক ও কলামিস্ট এম.এ. মাসুদ এলাকার কিশোর–তরুণদের মাঝে ফুটবল জার্সি বিতরণ করেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. মাসুদ বলেন, বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত, মুঠোফোন আসক্তি ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আমার প্রয়াত সহধর্মিনীর নামে প্রতিষ্ঠিত সাফিয়া খানম ফাউন্ডেশনের পক্ষ থেকে কিশোর–তরুণদের জন্য ফুটবল জার্সি উপহার হিসেবে প্রদান করা হয়েছে। ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল প্রকার ক্রীড়া চর্চার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান আলমগীর কবির, জাহাঙ্গীর আলম, জানে আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ উইকেট দরকার হাসান ও এবাদতের
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার তিন খেলোয়াড়কে নিষেধাজ্ঞা