বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফে সেমিনার আজ শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সেমিনারে সভাপতিত্ব করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম আল্লামা শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। প্রধান অতিথি থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমফিল গবেষক অ্যাড. আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় এতে আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম। উক্ত সেমিনারে সকলকে উপস্থিত থাকার জন্য গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












