মহানগর ওলামা দলের খাদ্য সামগ্রী বিতরণ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, হাফেজ সেলিম উল্লাহ, মোসাদ্দিকুর রহমান, মো. আব্দুল করিম শাহিন, ছলিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ আমিনুল হক, ওয়াহিদুল হক, রুকন উদ্দিন, আবু তৈয়ব, হাফেজ জানে আলম, হাফেজ ছেলিম উদ্দীন, মো.ইসহাক, আবু বকর, হামেদ হোসাইন, হাফেজ কাউছার, ফোরকান, বেলায়েত হোসেন, মাওলানা মামুন, হাফেজ পারভেজ, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়া সীমান্তে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধরাসুলের (সা.) শিক্ষা হৃদয়ে ধারণ করা ব্যতীত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়