চকরিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ আল নোমান আকিব (২৫)। তিনি চকরিয়া পৌরসভার সোসাইটি পাড়ার মৃত জামাল উদ্দিনের পুত্র। ডেঙ্গু আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল বুধবার সকালে হাসপাতালে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবক আবদুল্লাহ আল নোমান আকিব হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানসহ হাসপাতালে ভর্তি রাখা হয়। বুধবার সকালের দিকে তিনি মারা যান।

আকিবের নিকটাত্মীয়রা জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আকিব মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধকেইপিজেডে দিনেও হাতি আতংক
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি শিশু হত্যার ঘটনা তদন্তের নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর