আজ বাংলাদেশে আসছেন পীর সাবির শাহ্‌

নেতৃত্ব দেবেন ঢাকা ও চট্টগ্রামের জশনে জুলুছে, সাথে থাকছেন সাহেবজাদা কাসেম শাহ্‌ ও আকিব শাহ্‌

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও ২৩ আগস্ট রোববার ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের এই সর্ববৃহৎ জশনে জুলুছের নেতৃত্ব দিতে আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানস্থ সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন, আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)। তাঁর এবারের সফরসঙ্গী হিসেবে সাথে থাকছেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মা.জি.)। আজ বিকেলে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তাঁদের বরণ করে নিতে ইতোমধ্যে ঢাকাস্থ মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ্‌ শরীফ প্রস্তুত রাখা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ