স্থায়ী শিক্ষা কমিশন গঠন ও পাবলিক পরীক্ষা আইন সংশোধনের দাবি

শিক্ষকদের স্মারকলিপি প্রদান

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এবং বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন ২০২৬এর কতিপয় ধারার পুনর্বিবেচনা এবং একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। গত ১৬ আগস্ট একযোগে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার প্রশাসক ও বোর্ড চেয়ারাম্যানদের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উভয় সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের নায্য অধিকার নিশ্চিত করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন সময়ের দাবি। একই সঙ্গে পাবলিক পরীক্ষা (অপরাধ)(সংশোধন) আইন ২০২৬এর কিছু ধারা শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন ও আতঙ্কিত করছে উল্লেখ করে অবিলম্বে তা পুনর্বিবেচনার জোর দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির র‌্যালি
পরবর্তী নিবন্ধইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে