হাটহাজারী মধ্য মাদার্শা আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ অক্টোবর স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ৪র্থ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হলেও পরীক্ষায় উপস্থিত ছিল ৪৪৫ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি শাহ এমদাদীয়া হাটহাজারী উপজেলা শাখার সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী, সহসভাপতি শহিদুল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন, শিক্ষানুরাগী এম. এ. সবুর । সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ এমদাদীয়া ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা দায়রা শাখার সদস্য ও কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।










