হাটহাজারীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার বিকেলে উপজেলার ইছাপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স তৈয়ব ব্রাদার্স ও মেসার্স ইলিয়াস অ্যান্ড ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ডিজিটাল ক্যাশ রেজিস্টারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার টাকা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সোবহান রাহাত আলী স্কুলে স্নেহ ও সম্মানের মেলবন্ধন
পরবর্তী নিবন্ধ‘শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন নয়, হৃদরোগ প্রতিরোধে প্রয়োজন কায়িক পরিশ্রম’