ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধ

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচারিক কার্যক্রম শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল২ এ সিদ্ধান্ত দেয়। ফলে যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশ্যামল দত্তসহ তিন সাংবাদিককে নতুন মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরি