আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। প্রধান অতিথি বলেন, দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে অপপ্রচার ও বিভাজনের রাজনীতি থেকেও দূরে থাকতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো.রাশিদুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মৎস্যজীবীদের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের মানববন্ধনে ক্ষোভ
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৪৬৬তম পর্ষদ সভা