বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত মার্শাল আর্ট ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে (আইটিএফ তায়কোয়ান্ডো ইভেন্ট) ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের আইটিএফ তায়কোয়ান্ডো টিম বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জন স্বর্ণপদক এবং ৩ জন রৌপ্যপদক অর্জন করেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন সানবির বিন সারোয়ার, মুনতাসির আলম আওফি, রামিন পারভেজ, এ. কে. এম. আব্দুর রহমান, মোহাম্মদ হোসাইন এবং বিশারত উল্লাহ।
রৌপ্যপদক বিজয়ীরা হলেন মোহাম্মদ আসওয়াদ বিন আনোয়ার, আব্দুল্লাহ আশ শারাফ এবং উদয় দাস। এ সাফল্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডা. এ.টি.এম রেজাউল করিম ও প্রিন্সিপাল আসাদ উল্লাহ আদিল বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তারা প্রধান মার্শাল আর্ট প্রশিক্ষক মার্শাল আয়াত উল্লাহ খান, সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ, শিক্ষক–শিক্ষিকা এবং অভিভাবকদের ধন্যবাদ জানান।











