পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত বুধবার পশ্চিম মাদারবাড়ি লৌহ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ব্যবস্থাপনায় গাছের চারা রোপণ করা হয়েছে। সমিতির সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মিয়াজীর উদ্যোগে সভাপতি হাজী মোহাম্মদ তারেক, সিনিয়র সহ সভাপতি হাজী মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ এয়াকুব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বাবু’র সার্বিক তত্বাবধানে ডিটি লেইন, পশ্চিম মাদারবাড়ি সড়কের মিডিয়াম গ্যাপে বনজ, ফলজ ও ওষুধ গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এ বি এম কায়ছার সোহেল, রুবেল রাজীব, মোহাম্মদ সুমন, আব্দুল আজিজ, আরিফ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, মাসুদ মোহাম্মদ, মাইন উদ্দিন, উপদেষ্টা হাজী রহিম বঙ, হাজী মাহবুবুল হক মামুন, হাজী হাসান আহম্মদ, মজনু সও: রিয়াজ শিকদার, মিজান, নুরুল হুদা, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই। আগামী প্রজন্মের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির প্রস্তুতি সভা