জাতীয়ভাবে স্কুল পর্যায়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে গতকাল ১১ আগস্ট এক আলোচনা সভা কাপ্তাই উপজেলার নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কাদের, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।










