রাউজান ক্লাবের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাউজান ক্লাবের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ ও নতুন ব্যাচের উদ্বোধন সম্প্রতি রাউজানের মানবিক সংগঠন রাউজান ক্লাব পরিচালিত মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পূর্ববর্তী ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের সমাপনী সনদ বিতরণ এবং একই সাথে নতুন ৭ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক এতে সভাপতিত্বে করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল। অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ চৌধুরী মাসুম, এস এম জাফর চৌধুরী, যুগ্ম সম্পাদক রিজোয়ান চৌধুরী রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন চৌধুরী, অশোক বড়ুয়া, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ মুরাদ প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত অনুপ্রেরণামূলক বার্তা দেন। তিনি বলেন, ‘সেলাই মূলত একটি হাতেকলমে বাস্তবমুখী শিক্ষা। তাই এটিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আপনারা সঠিকভাবে এই কাজ শিখে বাস্তব জীবনে কাজে লাগান, যেন নিজেরা স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন’। পরবর্তীতে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মাঝে সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে পাখি বাঁচে অর্ধশতক
পরবর্তী নিবন্ধ‘প্রাণের মানুষ আছে প্রাণে’