‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হয়। একই সঙ্গে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা বলেন, রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব। কর্মসূচিতে মো. মাহফুজ, অদ্রিতা নন্দী, দিলরুবা বেগম সামিয়া, রমজান হোসেন, ইশরাত জাহান ইশমা, আনিশা আক্তার, তানিসা আক্তার, মো. লিমন ও মারিয়া আক্তারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












