শ্রাবণের মেঘ

রাজশ্রী মজুমদার | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আকাশ জুড়ে কাজল কালো

শ্রাবণ মেঘের মেলা,

দিনের আলো লুকিয়ে রেখে

করছে ছায়ার খেলা।

উদাস হাওয়া বইছে বেগে

কদম গাছের মূলে,

বৃষ্টি ধারায় ভিজছে নদী

সবুজ পাতা দুলে।

বুকের মাঝে জমছে স্মৃতির

একলা মেঘের দল,

জানলা ঘেঁষে ঝরছে কেবল

শ্রাবণ মেঘের জল।

পূর্ববর্তী নিবন্ধঅপূর্ণ রূপকথা
পরবর্তী নিবন্ধমানবতা কাঁদে নীরবে নিভৃতে