সংগ্রাম, চেষ্টা ও নিষ্ঠা মানুষকে এগিয়ে নেয়

দৃষ্টির আড্ডায় আসিফ ইকবাল

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

মা, মাটি আর গান’ জীবনের এই তিন অনুষঙ্গকে ঘিরেই জমে উঠে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে দৃষ্টি আড্ডা। গত ৯ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ আড্ডায় অতিথি ছিলেন গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

প্রাণবন্ত এ আড্ডায় উঠে আসে চট্টগ্রাম, শৈশব, পরিবার, সংস্কৃতি, ক্যারিয়ার, সৃষ্টিশীলতা, তরুণদের স্বপ্ন এবং ব্যক্তিজীবনের নানা গল্প। মিলনায়তন ছিল দর্শকশ্রোতায় পূর্ণ। স্বাগত বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৃষ্টির যুগ্ম সদস্য সচিব অধ্যাপক সাইফুদ্দিন মুন্না।

আড্ডার শুরুতেই চট্টগ্রামের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে আসিফ ইকবাল বলেন, আগের তুলনায় চট্টগ্রামের সম্ভাবনা বরং বেড়েছে। নদী, সাগর, পাহাড় ও বন্দর্তসবকিছু মিলিয়ে এ শহরের রয়েছে অনন্য বৈশিষ্ট্য। বন্দরের কারণে চট্টগ্রাম সরাসরি বিশ্বের সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই চট্টগ্রাম আরও এগিয়ে যেতে পারে।

ক্যারিয়ার গড়তে ঢাকায় যেতেই হবেএমন ধারণার বিরোধিতা করে আসিফ ইকবাল বলেন, একজন মানুষ কোথা থেকে বেড়ে উঠেছে, সেটি তার প্রতিভার মাপকাঠি হতে পারে না। প্রতিভা যেকোনো জায়গা থেকেই জন্ম নিতে পারে। বড় শহরে বেড়ে ওঠাই সফলতার শর্ত নয়, নিজের সংগ্রাম, চেষ্টা ও নিষ্ঠাই মানুষকে এগিয়ে নিয়ে যায়।

আড্ডায় কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী আসিফ ইকবালকে নিয়ে স্মৃতিচারণ করেন। খেলাঘরের সংগঠক রোজী সেন আসিফ ইকবালের খেলাধুলা ও সাংগঠনিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. তনুজাও শোনান তাদের কলেজজীবনের স্মৃতিচারণ।

নিজের সৃষ্টির পেছনে মায়ের অবদানের কথা বলতে গিয়ে আসিফ ইকবাল বলেন, ‘আমার মা এই গানের প্রাণ। তার কারণেই আমি লিখতে পেরেছি। অনুষ্ঠানে সংগীত ও কবিতা পরিবেশন করেন দৃষ্টির বনকুসুম বড়ুয়া নূপুর, নাজমা আলী নিপা, শান্তনু দত্ত ও মেবেবুবা কবির তিশা। তারা পরিবেশন করেন আসিফ ইকবালের লেখা জনপ্রিয় গান ‘মেঘের নৌকা তুমি’, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় গান ‘হত দিন ওয়েদে বাড়িত ন যাইদ্দে’ এবং ‘যদি লক্ষ থাকে অটুট’।

খেলাঘর সংগঠক রথীন সেন বলেন, খেলাধুলা ও খেলাঘরের সাংগঠনিক কর্মকাণ্ডই মূলত আসিফ ইকবালের ব্যক্তিত্ব ও নেতৃত্বের ভিত গড়ে দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যকার অধ্যাপক সনজীব বড়ুয়া, শাহেদ, রিতা ও মিতা। শুভেচ্ছা জানান দৃষ্টির উপদেষ্টা ছাইফুল হুদা সিদ্দিকী, সাবেক সভাপতি বৃজেট ডায়েস, কশসাফুক হক শেহজাদ, সাবের শাহ, কাজী আরফাত ও মুন্না মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্কৃতির বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঅ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশনের সাথে বার্জারের চুক্তি স্বাক্ষর