সেবামূলক প্রতিষ্ঠান ‘নিষ্কৃতি’র সাধারণ পরিষদের বিশেষ সভা গতকাল সোমবার পাঠানটুলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ডা. বাসু দেব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কবি খুরশীদ আনোয়ার, সহ সভাপতি মীর সাকীর আহমেদ, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সাধারণ সম্পাদক ডা. মো. লোকমান, সহ সাধারণ সম্পাদক আয়েশা হক শিমু, অর্থ সম্পাদক মাহবুবা চৌধুরী, তপন চক্রবর্তী, অনামিকা তালুকদার, মো. আলাউদ্দিন, সম্পদ বড়ুয়া, শেখ রায়হান আনোয়ার, এস এম বদিউল আলম, মো. গোলাম কিবরিয়া, ফাহিম উদ্দীন আহমেদ, হাজী ফরিদ আহমদ, এম এ মোনায়েম বাপ্পি, সাইফুদ্দিন আহমেদ রানা, মীর জহির আহমেদ, কবি রিজোয়ান মাহমুদ, শাহ মো. বখতিয়ার প্রমুখ। সভায় স্বচ্ছতা ও সততার সাথে প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











