বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেশব্যাপী ৫৫.৪৯% হওয়া সত্ত্বেও জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ঈর্ষণীয় সাফল্য ৯৯.৬৯% অর্জন করেছে। মোট পরীক্ষার্থী ৩২১ জন, মোট উত্তীর্ণ ৩২০ জন, জিপিএ–৫ ১১০ জন, এ গ্রেড ১৬৬ জন, এ– গ্রেড ৩৩ জন, বি গ্রেড ৮ জন, সি গ্রেড ৩ জন।
উল্লেখ্য, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.), আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ’র (মা.জি.আ) পৃষ্ঠপোষকতায় জামেয়া দেশ–জাতির উন্নয়নে ও মাযহাব–মিল্লাত প্রসারে অসামান্য অবদান রেখে আসছে। দেশের বৃহত্তম দ্বীনি সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত মাদরাসাটি একাধিকবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সরকার কর্তৃক স্বীকৃতি ও স্বর্ণ পদক অর্জন করেছে। অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী এ সফলতার জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












