বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মনোরঞ্জন দাশগুপ্ত (৮৭ ) (নিকুঞ্জ মাস্টার) আর নেই। রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
গতকাল দুপুরে রাউজানের মধ্যম সুলতানপুরে তাঁর নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












