বোয়ালখালীতে গণ-অভ্যুত্থান দিবসের বিজয় মিছিল

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে এক বিজয় মিছিল বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম সেলিম। তিনি ৫ আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ওমর বিন নুরুল আবছারের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ইকবাল পাশা, এসএম আকতার, এসএম জসিম, মোরশেদ আলম, নুরুল কবির টিপু, জকরুল আলম সরওয়ার, মো. নুরুল্লাহ, মো. ইদ্রিস, নুরুল আলম, আসিবুল হক বাহার, এসএস খালেদ, মো. ইলিয়াস, মো. সেলিম, শফিক সওদাগর, মো. শফি, এসএম মুসলিম উদ্দিন, মো. আলী, জফরুল আলম পেচু, মো. আজাদ, মোহাম্মদ রহমত উল্লাহ, মো. আকিব, মো. নাছের, আলম, বাবুল, খোরশেদ আলম, মো. রাপিল, রাইহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিডার্সের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা