জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া (কামিল) মাদরাসার ১৯৮৯ সালে কামিল হাদিস/ ফিকাহ’র প্রাক্তন শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান গত ৮ আগস্ট বিকালে নগরীর মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক আল্লামা মীর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান অধ্যক্ষ হাফেজ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক আবুল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল মান্নান, সংগঠক ফিরোজ আলম, এসএম শাহজাহান, মওলানা মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা কাজী নুরুল আলম, জামসেদ আলম, মাওলানা সরওয়ার আকবর, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, মাওলানা আহমদ রেজা খান, মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা শেখ আরিফুর রহমান।
প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী বলেন, জামেয়ার ইতিহাস ও ঐতিহ্য গড়ার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান রয়েছে। সুন্নি মতাদর্শ ভিত্তিক একটি ইসলামি সমাজ ব্যবস্থা বিনির্মাণে জামেয়ার প্রাক্তন শিক্ষার্থীরা দেশ বিদেশে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কর্মজীবনের নানা ব্যস্ততার মধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষণিক সময়ের এই মিলন মেলার আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। তিনি জামেয়া প্রাক্তন শিক্ষার্থীদের বড় পরিসরে পুনর্মিলনীর আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরে বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়েছে। এটিকে আরো সমপ্রসারিত করা হবে। পরে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।












