গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে পুঁথি পাঠের আসর

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

নগরীর আকরব শাহ থানাধীন পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৭ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুঁথি পাঠের আসরের আয়োজন করা হয়।

শত শত নারী পুরুষের উপস্থিতিতে কবিয়ালগণের মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় আসরকে প্রাণবন্ত করে তোলেন। পুঁথি পাঠ অনুষ্ঠানে আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে আগত ভক্তবৃন্দ ও কবিয়ালগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেল স্টেশনে ইয়াবা বিক্রির সময় যুবক আটক
পরবর্তী নিবন্ধইমাম আহমদ রেজা খাঁ বেরলভী (রহ.) স্মরণে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা