ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে জাগরূক রাখতে ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গানে গানে জুলাই’। ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
এই উপলক্ষে নিউমার্কেটস্থ জুলাই স্মৃতিস্তম্ভে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সঙ্গীত প্রশিক্ষক অপু বর্মনের পরিচালনায় জাতীয় সঙ্গীত ও বিপ্লবী গান পরিবেশন করেন।
গানে গানে জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। স্বাগত বক্তব্যে জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের একটি অসামপ্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রেরণা যোগায়। সংস্কৃতিচর্চার মাধ্যমে এই মহান ইতিহাসকে তরুণ ও নতুন প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম সঙ্গীতদল, সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীত প্রশিক্ষক ঋতু দত্ত। সমবেত সঙ্গীত পরিবেশন করে সারগাম সঙ্গীত পরিষদের শিল্পীবৃন্দ– সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীত প্রশিক্ষক আব্দুল হালিম। তোমার গানে জাগবে জুলাই শিরোনামে জাসাসের সাধারণ সম্পাদক মো. শিফন রচিত গান দ্বৈত কন্ঠে পরিবেশন করেন শিল্পী সৈয়দ জিয়াউদ্দীন, এস বি সুমি। একক গান পরিবেশন করেন শিল্পী ফাহমিদা রহমান, প্রিয়া চক্রবর্ত্তী প্রীতম ভট্টচার্য্য, প্রান্ত দত্ত। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল– নৃত্য প্রশিক্ষক স্বপন দাশ, তরুন চক্রবর্ত্তী, প্রিয়াংকা বড়ুয়া। নৃত্য প্রশিক্ষক স্বপন দাশের নির্দেশনায় নৃত্য পরিবেশন করে ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, নৃত্যেশ্বর নৃত্যালয়– নৃত্য নির্দেশনায়– অন্তর দে, দীপশিখা নৃত্য গোষ্ঠী। সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী নাহিদা আকতার নাজু। প্রেস বিজ্ঞপ্তি।












