চট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

চেয়ারম্যান ওসমান গনি মনসুর, সেক্রেটারি প্রফেসর ডা. আতিক

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা এবং ট্রাস্টি বোর্ডের নতুন মেয়াদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ আগস্ট সন্ধ্যায় ফাউন্ডেশনের পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, দৈনিক পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গনি মনসুর। সভায় পরিচালনা পর্ষদ ও ট্রাস্টিদের পক্ষে উপস্থিত ছিলেন : প্রফেসর ডা. জি এম গোলাম রসূল আতিক (ভারপ্রাপ্ত সেক্রেটারি), প্রফেসর ড. আয়শা আফরিন (ট্রেজারার), আবদুল মতিন সেলিম (শিল্পপতি), আনোয়ার সিদ্দিক চৌধুরী (রাজনীতিবিদ ও শিক্ষোদ্যোক্তা), প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, অ্যাডভোকেট আলমগীর মো. ইউনুস (পিপি), . আজহার ছিদ্দিক চৌধুরী, মো. রফিকুল ইসলাম (ব্যবসায়ী ও সমাজসেবক), লায়ন সাহেলা আবেদিন রীমা, এম এ সালাম, গিয়াসউদ্দিন চৌধুরী, সাহাব উদ্দীন এপোলো, ইসরাত জেরিন, আসিফ রহমান, আকবর শাহ জসীম, নুরউদ্দীন চৌধুরী, সুলতান মাহমুদ,

অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুব মোর্শেদ চৌধুরী, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিনসহ অন্যন্যা ব্যক্তিবর্গ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে পরবর্তী মেয়াদের জন্য ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন চেয়ারম্যান ওসমান গনি মনসুর, ভাইস চেয়ারম্যান আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেক্রেটারি প্রফেসর ডা. জি এম গোলাম রসূল আতিক, ট্রেজারার প্রফেসর ড. আয়েশা আফরিন. কার্যনির্বাহী সদস্যরা হলেন. আজহার ছিদ্দিক চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর মো. ইউনুস ও সাহেলা আবেদিন রীমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি জেলা আইনজীবী শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি