প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রেখে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর আগের ঘোষণা থেকে সরে এসে মন্ত্রণালয় পরীক্ষার বদলে প্রাথমিক ও মাধ্যমিকে লটারি বহাল রাখার চিন্তা করছে চলতি সপ্তাহে এমন খবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানাল। খবর বিডিনিউজের।
তবে চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করার কথো বলেছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। বিএনপি সরকার গঠনের পর গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি প্রথা বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।












